1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

❝তারেক রহমান ফিরলে ‘উত্তাল তরঙ্গ’ উঠবে, ভেসে যাবে ষড়যন্ত্র: মির্জা ফখরুল❞

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-10-2025 ইং
  • 14345 বার পঠিত
ad728

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে যেউত্তাল তরঙ্গসৃষ্টি হবে, তাতে সব ষড়যন্ত্র ভেসে যাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন,

তারেক রহমান দেশের মাটি স্পর্শ করলেই জনগণের বুকে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, তাতে এই সরকারের সকল ষড়যন্ত্র ধুয়ে-মুছে যাবে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে তারেক রহমানের নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তার নেতৃত্বেই জনগণ একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।” — বলেন ফখরুল।

তিনি আরও বলেন,

বিএনপি সরকার গঠন করলে অর্থনীতিকে চাঙা করার প্রতিশ্রুতি দিয়ে ফখরুল বলেন, ‘বিএনপি পরীক্ষিত দল। সংস্কারের মাধ্যমেই এই দলের জন্ম। আমরা সরকারে গেলে মাত্র ১৫ মাসের মধ্যে কোটি কর্মসংস্থান সৃষ্টি করব।

জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, পিআর না হলে কেউ কেউ সনদে স্বাক্ষর না করার কথা বলছেন, তবে বিএনপির প্রস্তাবগুলো লিপিবদ্ধ হলে আমরা অবশ্যই স্বাক্ষর করব। বিএনপি শুরু থেকেই ইতিবাচক অবস্থানে আছে।

সভা শেষে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728