জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সমঝোতার প্রক্রিয়া এগিয়ে নিতে কমিশনের কার্যক্রমকে অব্যাহত রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, চলমান সংলাপ ও ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর চূড়ান্ত স্বাক্ষরের প্রস্তুতির অংশ হিসেবেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে কমিশন আরও কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ও সামাজিক অংশীজনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারবে।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট নিরসন, নির্বাচনপূর্ব সংলাপ এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা তৈরির লক্ষ্যে গঠিত একটি বিশেষ কমিশন। ইতোমধ্যে একাধিক দফায় কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

