বিনিয়োগের আগে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে চীনের জ্বালানি বিনিয়োগের টেকসই ব্যবস্থা নিয়ে অংশীজনদের কর্মশালায় এই কথা জানান তিনি।
তিনি বলেন, “বিনিয়োগ অবশ্যই দরকার, কিন্তু তা যেন পরিবেশের বিনাশ ডেকে না আনে। কোনো প্রকল্প গ্রহণের আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও পর্যবেক্ষণ জরুরি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হবে।”
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, পরিবেশ সংরক্ষণে আইন থাকলেও তার বাস্তবায়নে ঘাটতি রয়েছে। পর্যাপ্ত নজরদারি এবং কঠোর মনিটরিং ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও পরিবেশবাদীদের একযোগে কাজ করার ওপর জোর দেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

