1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন, তীব্রতা বাড়ছে — সরানো হচ্ছে হ্যাঙ্গারের বিমান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-10-2025 ইং
  • 62810 বার পঠিত
ad728

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনের তীব্রতা ক্রমশ বেড়ে চলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের পর থেকে ফ্লাইট রেডারে বন্ধ দেখাচ্ছে বিমান চলাচল।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে, আগুনের তাপমাত্রা ধোঁয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় আশপাশের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে রাখা কয়েকটি বিমান নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও, ধারণা করা হচ্ছে কার্গো টার্মিনালে সংরক্ষিত দাহ্য সামগ্রী থেকে আগুন ছড়াতে পারে

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে তাদের ৩১টি ইউনিট কাজ করছে। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..