1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দেশজুড়ে অগ্নিকাণ্ডের হুমকি, নাশকতার প্রমাণ মিললে কঠোর পদক্ষেপ: অন্তর্বর্তীকালীন সরকার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-10-2025 ইং
  • 14023 বার পঠিত
ad728

গত পাঁচ দিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে জনমনে উদ্বেগ প্রশ্নের সৃষ্টি হয়েছে। এসব ঘটনার পেছনে কোনো নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ মিললে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সরকারের এক মুখপাত্র শনিবার রাতে এক বিবৃতিতে জানান,
সরকার অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। কোনো ধরনের অরাজকতা, পরিকল্পিত নাশকতা বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভিন্ন মহল থেকে এসব ঘটনার পেছনেসাবোটাজ বা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্ররয়েছে কি না, সে প্রশ্ন উঠেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়,
এই ধরনের ঘটনার মাধ্যমে কেউ যদি দেশে আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হবে।

সরকার সাধারণ জনগণ, ব্যবসায়ী শিল্প মালিকদের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড দেখা গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728