1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন: শিল্প ও বাণিজ্য খাতে বড় ধাক্কা, জাতীয় অর্থনীতির জন্য শঙ্কা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-10-2025 ইং
  • 14307 বার পঠিত
ad728

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগায় দেশের শিল্প কারখানা, আমদানি-রফতানি খাতের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন (ডিসিএএ)
ডিএসিএএ এর পক্ষ থেকে বলা হয়েছে, এই অগ্নিকাণ্ড জাতীয় অর্থনীতিকে স্থবির করে দিতে পারে এবং এটি দেশের বাণিজ্যিক প্রবাহের জন্য একটি বড় বাধা হিসেবে কাজ করবে।

ডিএসিএএর নেতারা জানান,

কার্গো ভিলেজে আগুন লাগায় আমদানি-রফতানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিল্প কারখানাগুলো যেসব কাঁচামাল উপকরণ বিদেশ থেকে আনে, তা সরবরাহে বিশাল সমস্যা সৃষ্টি হচ্ছে। এটি দেশের অর্থনীতিতেনীল নকশারমতো প্রভাব ফেলতে পারে।


পাঁচটি দাবি জানিয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। এগুলো হলো:

  • ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে একটি স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা।
  • তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
  • বিমানবন্দর এলাকায় নিরাপত্তা অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার এবং আধুনিকায়ন নিশ্চিত করা।
  •  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি পূরণের বিষয়ে যথাযথ পদক্ষে নেয়া।
  • জরুরি ভিত্তিতে নির্মাণাধীন নতুন আমদানি পণ্যের গুদাম অস্থায়ীভাবে চালু করে আমদানি কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থা করা, যাতে আন্তর্জাতিক বাণিজ্য পণ্য সরবরাহ প্রক্রিয়া ব্যাহত না হয়।

অগ্নিকাণ্ডের ফলে দেশের শিল্প কারখানাগুলো প্রয়োজনীয় কাঁচামাল পেতে বিলম্ব হবে, যা উৎপাদন বন্ধ বা কমিয়ে আনতে বাধ্য করবে।
তাই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ বা ধীর গতিতে চলে যেতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন দ্রুত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছে।
সরকারের উচিত দ্রুত তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন করে পুনরায় এমন ক্ষতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেয়া।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728