1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

শাহজালাল বিমানবন্দরের কার্গোতে আগুন, ডিটেকশন সিস্টেম থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতো: ফায়ার সার্ভিস পরিচালক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-10-2025 ইং
  • 63459 বার পঠিত
ad728

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় যদি আধুনিক ডিটেকশন প্রটেকশন সিস্টেম থাকতো, তাহলে এই ভয়াবহ পরিস্থিতি এড়ানো যেত বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় বিমানবন্দরের নম্বর গেটের সামনে ফায়ার সার্ভিসের কার্যক্রমের সমাপনী ব্রিফিংয়ে তিনি কথা বলেন।

কার্গো ভিলেজে আগুন দ্রুত শনাক্ত এবং নিয়ন্ত্রণ করার জন্য আধুনিক আগুন সনাক্তকরণ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা খুব জরুরি। এমন সিস্টেম থাকলে আগুন এত বড় হয়ে ছড়িয়ে পড়ত না।

তিনি আরও বলেন,

আগুন নেভানোর সময় ধোঁয়া তাপমাত্রা এতটাই বেশি ছিল যে, ফায়ার সার্ভিসের কাজ অনেকটা কঠিন হয়ে পড়েছিল। এই ধরনের বড় কার্গো সেকশনে আধুনিক প্রযুক্তি থাকলে আগুনের প্রাথমিক ধাপেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব।

সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে ফায়ার সার্ভিসের এই মন্তব্যের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আধুনিক আগুন সনাক্তকরণ ব্যবস্থা স্থাপনে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..