1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ দেখছে দক্ষিণ কোরিয়া: রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-10-2025 ইং
  • 56951 বার পঠিত
ad728

বাংলাদেশে বিনিয়োগের অসংখ্য সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক
বিশেষ করে তিনি চামড়া শিল্প, তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), এবং ওষুধ শিল্পকে দক্ষিণ কোরিয়ার জন্য সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেছেন।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে 'কোরিয়ান বিনিয়োগকারীদের সিএসআর কার্যক্রম এবং একসঙ্গে ভবিষ্যৎ'- শীর্ষক এক সেমিনারে কথা জানান তিনি।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, প্রতিযোগিতামূলক শ্রম বাজার এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। বিশেষ করে চামড়া, আইসিটি ফার্মাসিউটিক্যাল খাতে আমাদের আগ্রহ অনেক বেশি।

দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের মতে:

চামড়া শিল্প: কাঁচামাল উৎপাদন সক্ষমতা থাকলেও আন্তর্জাতিক মান নিশ্চিত করে রপ্তানিতে বড় সুযোগ আছে।

আইসিটি খাত: তরুণ জনশক্তি দ্রুত সম্প্রসারণশীল ডিজিটাল অবকাঠামো দক্ষিণ কোরীয় প্রযুক্তি কোম্পানির জন্য লাভজনক হতে পারে।

ওষুধ শিল্প: বাংলাদেশের ওষুধ উৎপাদন খাত দক্ষিণ কোরীয় বাজারেও প্রবেশ করতে পারে পার্টনারশিপের মাধ্যমে।

রাষ্ট্রদূত আরও বলেন,

বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা সম্ভব। আমরা যৌথভাবে কাজ করতে চাই যেন উভয় দেশই লাভবান হতে পারে।

তিনি কোরীয় বিনিয়োগকারীদের আরও আকৃষ্ট করতে বাংলাদেশ সরকারের কাছ থেকে আরও সহজতর নীতিমালা অবকাঠামোগত সুবিধা প্রত্যাশা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..