রাশিয়া একদিনে ইউক্রেনের অন্তত ১২টি শহরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।
হামলার লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো, যার
ফলে খারকিভ, চেরনিহিভ, জাপোরিঝিয়া ও পোলতাভা অঞ্চলের একাধিক বিদ্যুৎকেন্দ্র ও ফুয়েল ডিপো
ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার
ফলে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন, তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয়
সময় শনিবার গভীর রাতে শুরু হওয়া এই ড্রোন হামলা
ছিল ব্যাপক ও সমন্বিত। ইউক্রেনের বিমান
প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করলেও অনেকগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
ইউক্রেনের
জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে,
“শীত
শুরু হওয়ার আগেই রাশিয়ার এই অবকাঠামোগত হামলা
দেশের জন্য ভয়াবহ সংকট ডেকে আনতে পারে।”
এদিকে
আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার তীব্র
নিন্দা জানিয়েছে এবং তাৎক্ষণিকভাবে বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।