জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় দিবসের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জোবায়েদের স্মরণে দুই দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যেসব আয়োজন নির্ধারিত ছিল, তা স্থগিত করা হয়েছে। পাশাপাশি ১৮ ও ১৯ অক্টোবর দুই দিন বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হবে।
এই সময়ে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়,
“ছাত্র জোবায়েদের হত্যার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় আমরা ন্যায়বিচার চাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
রাজধানীর পোস্তায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন জোবায়েদ হোসেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

