জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযুক্ত মো. মাহির রহমানকে আটক করেছে পুলিশ। সূত্র জানায়, মাহিরের মা নিজেই তাকে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ সূত্র জানায়, সোমবার (২০ অক্টোবর) ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।পুলিশের পক্ষ থেকে জানানো হয়:
“আমরা মাহিরকে জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিকভাবে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে কি না, তা তদন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না।
পুরান ঢাকার আরমানিটোলায় এলাকায় ছুরিকাঘাতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেন। ঘটনার পর জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বিচারের দাবিতে আন্দোলন শুরু করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন স্থগিত করে এবং দুই দিনের শোক ঘোষণা করেছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

