1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

মানবাধিকার রক্ষায় ছয় আন্তর্জাতিক সংস্থার চিঠি অধ্যাপক ইউনূসকে

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-10-2025 ইং
  • 56123 বার পঠিত
ad728

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। লক্ষ্যে তাঁরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে।

চিঠিতে সংস্থাগুলো বাংলাদেশে চলমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, বিচারব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতা নাগরিক অধিকারে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবেলায় এখনই দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ জরুরি।

তারা আরও জানিয়েছে, সংস্কার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে টেকসই মানবাধিকার বাস্তবায়ন সম্ভব।

চিঠিদাতা সংস্থাগুলোর মধ্যে রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ছাড়াও নিউইয়র্কভিত্তিক সাংবাদিকদের অধিকার সংরক্ষণকারী সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), দক্ষিণ আফ্রিকাভিত্তিক নাগরিক সমাজের অধিকার রক্ষাকারী সংস্থা সিভিকাস, থাইল্যান্ডভিত্তিক রোহিঙ্গাদের অধিকার সংরক্ষণকারী ফোরটিফাই রাইটস, যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট।

বিষয়ে অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..