জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী এবং ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামি বার্জিস শাবনাম বর্ষা, তার প্রেমিক মাহির রহমান এবং ফারদীন আহম্মেদ আয়লান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা আলাদাভাবে জবানবন্দি দেন। আদালত আসামিদের জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্র জানায়, স্বীকারোক্তিতে উঠে এসেছে—জুবায়েদকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়। এতে ব্যক্তিগত সম্পর্ক, প্রেমঘটিত জটিলতা এবং প্রতিশোধপ্রবণতা কাজ করেছে বলে আসামিরা স্বীকার করেছেন।
এছাড়া মামলায় মাহির রহমানের বন্ধু প্রীতম চন্দ্র দাস একজন সাক্ষী হিসেবে আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে ঘটনার প্রেক্ষাপট ও পূর্ববর্তী যোগাযোগের বিস্তারিত তথ্য দিয়েছেন।
তদন্ত কর্মকর্তারা বলছেন, প্রীতমের সাক্ষ্য তদন্তে গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে এবং মামলাটি অধিকতর প্রমাণের দিকে এগোচ্ছে।
ডিএমপির কর্মকর্তারা জানান, এই জবানবন্দির মাধ্যমে হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ও পেছনের পরিকল্পনাকারীদের পরিচয় স্পষ্ট হয়েছে। তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

