আন্তর্জাতিক শ্রম সংস্থা—আইএলও’র তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার।
আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ শ্রম অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় আইএলও’র মানদণ্ড অনুসারে নীতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কনভেনশন শ্রমবাজারে আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

