রাজধানীর মিরপুরে আমির হোসেন নামে এক ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনার অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক রাসেল খানকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
গত
সোমবার (২০ অক্টোবর) দেশের টিভির অনলাইনে ‘৩ লাখ টাকায় খুনের চুক্তির অডিও ক্লিপ প্রচার করা হয়। যা মহুত্বের মধ্যে ভাইরাল হয়। ৪৮ ঘন্টার মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল খানকে বহিষ্কার করা হলো।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

