1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইল জামায়াতের আমির

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-10-2025 ইং
  • 13432 বার পঠিত
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪৭ সাল থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত দলের সব ভুল বিচ্যুতির জন্য নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা অতীতের সব ভুল স্বীকার করছি এবং দেশ জাতির স্বার্থে সামনে এগিয়ে যেতে চাই।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান আরও জানান, জামায়াত ইসলামী ভবিষ্যতে গণতান্ত্রিক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি পরিচালনা করবে এবং দেশের উন্নয়ন ঐক্যের পথে কাজ করবে।

১৯৪৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত করা সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভবিষ্যতে ইতিবাচক দায়িত্বশীল রাজনীতির অঙ্গীকার করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728