1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

গণতন্ত্র রক্ষায় সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-10-2025 ইং
  • 13167 বার পঠিত
ad728

ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ছোটখাট মতভেদ দূরে রেখে সকল রাজনৈতিক শক্তিকে নির্বাচনে অংশ নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, অতীতের মতো একতরফা নির্বাচন দেশের জন্য শুভ নয়। সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। এজন্য তিনি সরকার নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বিএনপির সিনিয়র নেতারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় ঐক্য এবং রাজনৈতিক সংলাপের বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার মাইলফলক।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728