রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ
জানায়, একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি এসে ইসি ভবনের সামনে ককটেলটি ছুড়ে মারে। বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থলে টহলরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযানে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় শুভ
নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
ঢাকা
মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হামলার উদ্দেশ্য ও পেছনের নেপথ্য
কারা জড়িত তা খতিয়ে দেখা
হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

