1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সন্ত্রাস নিয়ন্ত্রণে সিম সীমা কমানোর উদ্যোগ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 26-10-2025 ইং
  • 13093 বার পঠিত
ad728

সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ নিরাপত্তা জোরদারে একক নামে নিবন্ধিত মোবাইল সিমকার্ডের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সংখ্যা কমিয়ে ৭টিতে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া তথ্য, উসকানিমূলক পোস্ট সাইবার অপরাধের আশঙ্কা থাকে। অনেকেই একাধিক সিম ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালান। তাই সন্ত্রাস অপরাধ নিয়ন্ত্রণে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ আনা জরুরি।

নির্বাচনকালীন সময়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728