1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

পেনসিলভানিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণ, নিহত ও আহত একাধিক

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 26-10-2025 ইং
  • 55720 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের অবস্থা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাস সংলগ্ন এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। ক্যাম্পাসের নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ঘটনার পর পুরো ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ বিভাগ। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে সম্ভাব্য গ্যাং-সম্পর্কিত হামলা বলে ধারণা করছে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

সূত্র: সিএনএন  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..