1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সংসদ নির্বাচন ঘিরে নেতিবাচক ইমেজ কাটানোর সুযোগ পুলিশের: আইজিপি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 27-10-2025 ইং
  • 62537 বার পঠিত
ad728

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতিবাচক ইমেজ থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

আইজিপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পুলিশ বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা। নিরপেক্ষতা, পেশাদারিত্ব জনবান্ধব আচরণের মাধ্যমে আমরা জনগণের আস্থা ফিরে পেতে পারি। এটি পুলিশের জন্য ইমেজ পুনর্গঠনের একটি সুযোগ।

তিনি আরও বলেন, নির্বাচন চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তাই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..