যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে প্রায় ৭০ হাজার সরকারি কর্মকর্তা বেতন ছাড়াই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এতে তাদের দৈনন্দিন জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তায় বড় প্রভাব পড়েছে।
সরকারি সূত্র জানায়, শাটডাউন শেষ হলে এসব কর্মকর্তার বেতন পরিশোধ করা হবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘসময় ধরে শাটডাউন চললে দেশের সরকারি কার্যক্রম ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
এই পরিস্থিতিতে খাদ্য, আবাসন ও দৈনন্দিন খরচ মেটাতে সরকারি কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। শাটডাউনের কারণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচিও স্থগিত রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, শাটডাউন দ্রুত সমাধান না হলে কর্মীদের জীবিকা ও মানসিক চাপ আরও বৃদ্ধি পাবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

