ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বডি-অন-ক্যামেরার মাধ্যমে পুলিশ এবং অন্যান্য বাহিনীর কর্মকাণ্ড পর্যবেক্ষণযোগ্য হবে, যা ভোটার ও রাজনৈতিক দলের আস্থাকে বাড়াবে।
প্রফেসর ইউনূস আরও উল্লেখ করেন, “নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা পালন করবে। এটি নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের নির্দেশ দিয়েছেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

