1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

তুরস্কের বড় সামরিক চুক্তি: যুক্তরাজ্য থেকে আসছে ২০টি ইউরোফাইটার যুদ্ধবিমান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 28-10-2025 ইং
  • 55496 বার পঠিত
ad728

তুরস্ক যুক্তরাজ্য থেকে ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার জন্য প্রায় ১১ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে। আঙ্কারা লন্ডনের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তিকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় সামরিক ক্রয়-বিক্রয় চুক্তি হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে তুরস্ক তার বিমানবাহিনীর আধুনিকীকরণ ত্বরান্বিত করতে চায়। বিশেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ জেট সংগ্রহে জটিলতা দেখা দেওয়ার পর আঙ্কারা বিকল্প যুদ্ধবিমান হিসেবে ইউরোফাইটার টাইফুন বেছে নিয়েছে।

ইউরোফাইটার টাইফুন হলো একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান, যা যুক্তরাজ্য, জার্মানি, ইতালি স্পেনের যৌথ উদ্যোগে তৈরি। এটি আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন, লক্ষ্যভেদ এবং প্রতিরক্ষা মিশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি শুধু যুদ্ধবিমান সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর আওতায় প্রশিক্ষণ, যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি ইউরোপ তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করবে এবং আঙ্কারার সামরিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..