সমাজে চাঁদাবাজি, আতঙ্ক সৃষ্টি, নদীর বালি ও অন্যের জমি দখলের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সমাজের সজ্জন ও ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক, কৃষক— প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবেন। কিন্তু যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে বা অন্যের সম্পদ দখল করে, তাদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই।”
রিজভী আরও বলেন, বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করতে চায়, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার দল নয়।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

