1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

তুরস্ক ও জার্মানি গাজার শান্তিতে সক্রিয় ভূমিকা রাখতে পারে: এরদোয়ান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-10-2025 ইং
  • 55312 বার পঠিত
ad728

গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধে তুরস্ক জার্মানি যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আঙ্কারায় এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, গাজার মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি তুরস্ক জার্মানির যৌথ পদক্ষেপ এখন অত্যন্ত জরুরি।

এরদোয়ান আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিরীহ মানুষের প্রাণহানি রোধে বিশ্বশক্তিগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর টেকসই করতে আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় মধ্যস্থতার দিকে লক্ষ্য রাখা জরুরি।

প্রেসিডেন্ট আরও বলেছেন, মানবিক সাহায্য পৌঁছে দিতে তুরস্ক ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং গাজার সংকট নিরসনে জার্মানির সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি দুই দেশের রাজনৈতিক কূটনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..