লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় আরও ৩১০ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় ফ্লাই ওরি ইন্টারন্যাশনালের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সূত্র জানায়, অধিকাংশ ফেরত প্রবাসী মানবপাচারকারীদের প্ররোচনায় ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। দেশে ফেরার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে।
লিবিয়া দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানান, প্রবাসী শ্রমিকদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে। এছাড়া ভবিষ্যতে আরও অনিয়মিত প্রবাসী কর্মীদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চালানো হবে।
সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়া থেকে দেশে ফিরে আসা বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি তত্ত্বাবধানে এই প্রত্যাবর্তন কার্যক্রম চলমান রয়েছে এবং প্রবাসীদের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

