ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যেকোনো মুহূর্তে এ হামলা হতে পারে বলে জানিয়েছে মার্কিন দৈনিক মিয়ামি হেরাল্ড।
প্রতিবেদনে বলা হয়, কথিত মাদক কারবারিদের বিরুদ্ধে চালানো অভিযানের পরবর্তী ধাপ হিসেবে এই হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বিষয়টি নিয়ে ওয়াশিংটন ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যে জরুরি বৈঠক করেছেন।
এদিকে ভেনেজুয়েলার সরকার বলেছে, যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিলে তা হবে দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। কারাকাস সরকারের দাবি, “মাদকবিরোধী অভিযান” নামে ওয়াশিংটন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্কের টানাপোড়েন নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে দক্ষিণ আমেরিকার ভূরাজনীতিতে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

