1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

একাত্তরের হত্যাকাণ্ডের দায়ে জামায়াত নিষিদ্ধের দাবি: আলালের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 01-11-2025 ইং
  • 55319 বার পঠিত
ad728

একাত্তরের নারকীয় হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন।

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, জামায়াত একাত্তরে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা জাতির ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে। স্বাধীন বাংলাদেশের মাটিতে সেই দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

আলাল আরও বলেন, জামায়াত আজও তাদের অতীত অপরাধের জন্য অনুতপ্ত নয়; বরং বিভিন্নভাবে উগ্রবাদী রাজনীতি ছড়াচ্ছে। তাই দেশের স্থিতিশীলতা গণতন্ত্র রক্ষায় জামায়াতকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা সময়ের দাবি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একাত্তরের যুদ্ধাপরাধে জড়িতদের বিচারের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জামায়াতের নিবন্ধন রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে বাতিল করতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..