1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভোলায় বিএনপি ও বিজেপি কর্মীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 01-11-2025 ইং
  • 13027 বার পঠিত
ad728

ভোলায় মিছিলকে কেন্দ্র করে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন।

শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার নতুন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) প্রায় একই সময়ে পৃথক মিছিল বের করলে দুই দলের কর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এসময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। কিছুক্ষণ পরই ইটপাটকেল নিক্ষেপ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728