1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

১৮ বছরের কম বয়সিদের জন্য ধূমপান নিষিদ্ধ করা হয়েছে মালদ্বীপে

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 01-11-2025 ইং
  • 12482 বার পঠিত
ad728

মালদ্বীপে ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেয়া অর্থাৎ ১৮ বছরের কম বয়সিদের জন্য ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভি জানিয়েছে, নতুন আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সিরা তামাকজাত দ্রব্য কেনা, ব্যবহার বা বহন করতে পারবে না। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ তামাকজনিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং যুব সমাজের মধ্যে ধূমপান কমাতে সহায়ক হবে।

মালদ্বীপ সরকার দীর্ঘদিন ধরে যুব সমাজকে ধূমপান থেকে বিরত রাখার জন্য সচেতনতা বৃদ্ধি ও আইনগত পদক্ষেপ অবলম্বন করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728