পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী অবকাঠামো নির্মাণে সরকারের অঙ্গীকারের অংশ হিসেবে আগামী জানুয়ারি থেকে সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে ‘গ্রিন বিল্ডিং’ কর্মশালায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ভবননির্মাণে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার ও শক্তি দক্ষতার মান বজায় রাখা জরুরি। এজন্য জানুয়ারি থেকেই নতুন সরকারি ভবনগুলো গ্রিন বিল্ডিং নীতিমালা অনুযায়ী নির্মিত হতে হবে।”
তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সরকারি কর্তৃপক্ষকে এ বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
রিজওয়ানা হাসান আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শহরাঞ্চলে তাপমাত্রা নিয়ন্ত্রণে গ্রিন বিল্ডিং ধারণা কার্যকর ভূমিকা রাখতে পারে। সরকারি খাত আগে উদ্যোগ নিলে বেসরকারি খাতও অনুপ্রাণিত হবে।”
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

