বলিউডের চিরঅম্লান নায়িকা, ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবে পরিচিত মীনা কুমারীকে নিয়ে তৈরি হচ্ছে নতুন বায়োপিক। পরিচালক সিদ্ধার্থ পি. মালহোত্রা পরিচালনা করবেন ছবিটি।
বিশেষত্ব হলো—এই বায়োপিকের গল্প গড়ে উঠছে মীনা কুমারী ও তার স্বামী পরিচালক কামাল আমরোহির আদানপ্রদান করা ৫০০টিরও বেশি হাতে লেখা চিঠির ভিত্তিতে। সেইসব চিঠি ও ব্যক্তিগত ডায়েরিই চলচ্চিত্রটির চিত্রনাট্যের মূল উৎস হিসেবে ব্যবহৃত হবে।
‘কামাল অউর মীনা’–এর শুটিং শুরু হবে ২০২৫ সালে, এবং ছবিটি ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।