আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসন থেকে
প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী
ড. আব্দুল মঈন খান।
সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে এ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।
তিনি এর আগে একই
আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে
দায়িত্ব পালন করেছেন।
দলের
স্থানীয় নেতারা জানিয়েছেন, ড. মঈন খানের
প্রার্থী হওয়ায় নরসিংদী-২ আসনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের সম্ভাবনা
তৈরি হয়েছে। নির্বাচনী এলাকায় তিনি ইতোমধ্যে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম
জোরদার করেছেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

