গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “গণঅভ্যুত্থানের চেতনা থেকেই এনসিপির জন্ম। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে রাজনৈতিক রূপ দিতে আমরা জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি।”
নাহিদ ইসলাম আরও জানান, জনগণের মধ্যে এনসিপির প্রতি বিপুল আগ্রহ তৈরি হয়েছে এবং দলটি তরুণ প্রজন্মের অংশগ্রহণে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠছে।
তিনি বলেন, “আমরা জনগণের সরকার চাই—কোনো প্রভাবশালী গোষ্ঠীর নয়। এনসিপি তার প্রার্থী বাছাই করছে যোগ্যতা, জনপ্রিয়তা এবং সততার ভিত্তিতে।”
দলের নেতারা জানান, নির্বাচনী প্রতীক ও ইশতেহারও খুব শিগগির ঘোষণা করা হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

