যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরে ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে তিনজন ক্রু সদস্য ছিলেন।
দুর্ঘটনাটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেল লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। তবে এখনো হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ইউপিএস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাটি নিয়ে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

