ফিলিপিন্সে টাইফুন কালমায়েগি–এর
তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে।
এছাড়া আরও ২৬ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে
বার্তা সংস্থা আরটিই।
ফিলিপিন্সের
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের তাণ্ডবের কারণে বিভিন্ন শহর ও গ্রামে বন্যা ও ভূমিধসের ঘটনা
ঘটেছে, ফলে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও
ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়
প্রশাসনের কর্মকর্তা বলেন,
“দূর্ঘটনাস্থলে
উদ্ধারকাজ চলছে। আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা
ও সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।”
বিশ্লেষকরা
বলছেন, এই টাইফুনটি ফিলিপিন্সের
উত্তর ও মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এনেছে এবং এখনও ঝড় ও বন্যার
ঝুঁকি বিদ্যমান। উদ্ধারকারী দলগুলোর কাজ জোরদার করা হয়েছে।
প্রধান প্রশাসনিক লক্ষ্য এখন নিখোঁজদের খোঁজা, মৃতদেহ উদ্ধার এবং জনসাধারণকে নিরাপদ স্থানে স্থানান্তর করা।