বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির এক প্রার্থীকে গুলিবিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তিনি ঘটনাটির দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী সহিংসতা বা ভীতি প্রদর্শনের কোনো ঘটনা বরদাশত করা হবে না। তিনি বলেন, “আগামী নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য,চট্টগ্রামের বোয়ালখালী এলাকায় গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ তিনজন। বুধবার পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাত হামলাকারীরা গুলি চালায়। এতে তিনি এবং আরও দুজন কর্মী আহত হন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, “গুলিবিদ্ধ তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

