1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কিছু উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করছেন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-11-2025 ইং
  • 12164 বার পঠিত
ad728

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের কিছু উপদেষ্টা পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন এবং তারা একটি মহলের চক্রান্তে জড়িয়ে পড়েছেন। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে সরকার ব্যর্থ সরকারের পরিণতি বরণ করবে।

বৃহস্পতিবার যশোর টাউন হল ময়দানে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু উপদেষ্টা রাষ্ট্রীয় কাঠামোর নিরপেক্ষতা নষ্ট করছেন। তারা রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা বানিয়ে ফেলছেন, যা গণতন্ত্রের জন্য ভয়াবহ সংকেত।

তিনি আরও বলেন, তারা পক্ষপাতদুষ্টভাবে কাজ করছেন এবং একটি মহলের চক্রান্তে জড়িয়ে পড়েছেন। এভাবে চলতে থাকলে সরকার ব্যর্থ সরকারের পরিণতি বরণ করবে।

মির্জা ফখরুল দাবি করেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসী, কিন্তু সরকারের বিভিন্ন উপদেষ্টা প্রশাসনিক মহলের একাংশ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান—“জনগণের দাবি মেনে একটি নিরপেক্ষ পরিবেশে নির্বাচনের আয়োজন করুন, তা না হলে পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728