1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

বাংলাদেশকে বারবার গিলে খাওয়ার ষড়যন্ত্র হয়েছে: রিজভী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-11-2025 ইং
  • 20918 বার পঠিত
ad728

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশকে বারবার গিলে খাওয়ার ষড়যন্ত্র হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশকে পরনির্ভরশীল করার নানামুখী চেষ্টায় জাতীয় সার্বভৌমত্ব আজ হুমকির মুখে।

শুক্রবার জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার সেই শক্তিরই অনুগত প্রতিনিধি ছিল, যারা ইতিহাস বিকৃত করে জাতির স্বকীয়তা কৃষ্টি ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু নভেম্বরের চেতনা সেই অন্ধকার দূর করে দিয়েছে। ১৯৭৫ সালের নভেম্বরই জাতি প্রকৃত মুক্তি অর্জন করে।

রিজভী বলেন, “বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে। কিন্তু আজ সেই অর্জনকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের সম্পদ, নীতিনির্ধারণ ও প্রশাসনে বিদেশি প্রভাব বাড়ছে উদ্বেগজনকভাবে।”

রিজভী সরকারের প্রতি আহ্বান জানান, দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা সংবাদমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে এবং জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728