1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ইরানের ওপর ইসরাইলের হামলার জড়িত থাকার কথা স্বীকার ট্রাম্পের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-11-2025 ইং
  • 60660 বার পঠিত
ad728

ইরানের ওপর ইসরাইলের হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর আগে তিনি দাবি করেছিলেন, ইসরাইল একক সিদ্ধান্তে তেহরানে হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার ( নভেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইসরাইল ইরানে প্রথম আক্রমণ করেছিল। ওই হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী। আমি সেই হামলার মূল দায়িত্বে ছিলাম।

ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা ইসরাইলের পাশে ছিলাম। কিছু গোয়েন্দা সহায়তা লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছিল, কারণ ইরানের আগ্রাসন রুখতে এটি প্রয়োজনীয় ছিল।

এর আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগাম অবহিত করা হয়নি। তবে সাম্প্রতিক এই স্বীকারোক্তির পর বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..