1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

চীনের নৌবাহিনীতে যুক্ত হলো তৃতীয় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-11-2025 ইং
  • 54278 বার পঠিত
ad728

চীনের তৃতীয় এবং এখন পর্যন্ত সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে দেশটির নৌবাহিনীতে যুক্ত হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে হাইনান প্রদেশের সানইয়া নৌঘাঁটিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রণতরীটির উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ফুজিয়ান প্রদেশের নামানুসারে রণতরীটির নাম রাখা হয়েছে, যা তাইওয়ানের বিপরীতে অবস্থিত।

এটি চীনের প্রতিরক্ষা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই রণতরী চীনের নৌবাহিনীর সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এর মাধ্যমে দেশটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ফ্রান্সের মতো সামরিক পরাশক্তির সঙ্গে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

চীনা সামরিক বিশ্লেষকরা বলছেন, ফুজিয়ানের অন্তর্ভুক্তি চীনের আঞ্চলিক প্রভাব বাড়াবে এবং দক্ষিণ চীন সাগরে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করবে।

প্রেসিডেন্ট শি জিনপিং উদ্বোধনী বক্তব্যে বলেন, ফুজিয়ান আমাদের সামুদ্রিক শক্তির প্রতীক। এটি চীনের স্বাধীন প্রতিরক্ষা প্রযুক্তির সাফল্যের প্রতিচ্ছবি এবং বিশ্বে আমাদের অবস্থানকে আরও দৃঢ় করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..