1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ, আহত অন্তত ১১০

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-11-2025 ইং
  • 12278 বার পঠিত
ad728

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল শাহবাগ এলাকায় পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় পুলিশের লাঠিচার্জ টিয়ারগ্যাসের মুখে অন্তত ১১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষক, পুলিশ সদস্য রয়েছেন।

আহতদের ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষকেরা তাদের দাবির পক্ষে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে লাঠিচার্জ টিয়ারগ্যাস ব্যবহার করে। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হন এবং অনেকেই আহত হন।

মোর্চার আহ্বায়করা জানান, শিক্ষকদের দাবিগুলো এখনও মেনে নেওয়া হয়নি। তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ে আন্দোলন করছি। কিন্তু পুলিশের দমননীতি শিক্ষকদের আহত করেছে, যা দুঃখজনক।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়ে তারা এই ব্যবস্থা নিয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728