সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোয়ার বইছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।
শনিবার
রাজধানীর
হোটেল ইন্টারকন্টিনেন্টালে
‘নির্বাচনী
ইশতেহারে
প্রযুক্তির
ব্যবহার’
শীর্ষক সেমিনারে
তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা নিজে সার্বক্ষণিক তদারকি করছেন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সবাই দিনরাত কাজ করছেন।”
শফিকুল আলম আরও বলেন, বর্তমান প্রশাসন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সব পক্ষের অংশগ্রহণেই এ নির্বাচন হবে গণতন্ত্রের উৎসব।”
প্রেস সচিবের মতে, জনগণের আস্থা অর্জনই এ সরকারের প্রধান লক্ষ্য, আর সে কারণেই প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

