1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দেশজুড়ে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বন্ধ ৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-11-2025 ইং
  • 12956 বার পঠিত
ad728

দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় শাহবাগে শিক্ষক সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার সকাল থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে প্রায় ৬৫ হাজার বিদ্যালয়ে শ্রেণিকক্ষে আর পাঠ চলছে না, বিপাকে পড়েছে শিক্ষাথীরা।

শনিবার ( নভেম্বর) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে সরাসরি দশম গ্রেডের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানাচ্ছেন, তারা দীর্ঘদিন ধরে বেতন কাঠামোতে বৈষম্য পদোন্নতিতে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি

সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ,
উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান।

সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

শিক্ষকরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। আন্দোলনরত এক শিক্ষক বলেন, আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি দিচ্ছি না; ন্যায্য অধিকার আদায়ের লড়াই করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরব না।

অন্যদিকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারের পক্ষ থেকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষকদের দাবি যৌক্তিক কি না, তা যাচাই করে সমাধানের পথ খোঁজা হবে বলে জানিয়েছেন তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728