1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কোনো দলে যোগের সিদ্ধান্ত হয়নি, তবে নির্বাচনে অংশ নেবেন: উপদেষ্টা সজীব ভূঁইয়া

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-11-2025 ইং
  • 11795 বার পঠিত
ad728

কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি, তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান।

 তিনি বলেন,  আমি এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে নির্বাচনে অংশ নেবএটা নিশ্চিত।

সজীব ভূঁইয়া বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে এবং সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করেন, সকল পক্ষের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপদেষ্টা সজীব ভূঁইয়ার নাম আলোচনায় আসে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728