বাণিজ্যের নামে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ
রহমানসহ তার স্বার্থ-সংশ্লিষ্ট ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে সিআইডি।
রোববার
মালিবাগ
সংস্থাটি
মিডিয়া সেন্টারে
সংবাদ সম্মেলনে
এসব তথ্য জানায় কর্তকর্তারা।
সিআইডি জানায়, বাণিজ্যিক আমদানির আড়ালে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন ব্যাংক লেনদেনের মাধ্যমে ৯৭ মিলিয়ন ডলার বিদেশে পাঠানো হয়, যার কোনো পণ্যের বিপরীতে বৈধ আমদানি হয়নি।
সিআইডির এক কর্মকর্তা বলেন,
“তদন্তে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ায় চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই তা আদালতে দাখিল করা হবে।”