1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাজধানীতে চলমান কর্মসূচি স্থগিত করেছেন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 10-11-2025 ইং
  • 12049 বার পঠিত
ad728

রাজধানীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন। তবে সারাদেশে চলমান কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।শিক্ষকরা দীর্ঘদিন ধরে ১১তম গ্রেডে পদোন্নতি এবং অন্যান্য দাবি পূরণের জন্য আন্দোলন পরিচালনা করছিলেন।

সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজধানীতে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ।  

শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার পক্ষ থেকে আলোচনার আশ্বাস পাওয়ার পর কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে তারা সতর্ক করে বলেন, দাবি পূরণে পদক্ষেপ না নিলে আবারও আন্দোলন শুরু করা হবে।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষক সরকারের মধ্যে আলোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমাধানের চেষ্টা করবে।

শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, সরকার তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে এবং সুষ্ঠু সমাধান দেবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728