1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ, ১৩ জন নিহত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 10-11-2025 ইং
  • 11599 বার পঠিত
ad728

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মেট্রো স্টেশনের নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে, এতে কাছাকাছি থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় স্টেশন এলাকায় প্রচণ্ড আতঙ্ক সৃষ্টি হয়। ধোঁয়া ধ্বংসস্তূপে মানুষ আটকা পড়েন।

দিল্লি পুলিশ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, মৃত্যুর সংখ্যা এখনও বৃদ্ধি পেতে পারে। আহতদের হাসপাতালে দ্রুত পাঠানো হয়েছে এবং উদ্ধারকাজ অব্যাহত আছে।এদিকে, বিস্ফোরণের পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের সূত্র জানায়, এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ।’ 

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে পুরো স্টেশন আশেপাশের লাইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তারা উদ্ধার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বিস্ফোরণ পরিবহন নিরাপত্তা এবং জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা পুনরায় স্মরণ করিয়ে দেয়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728