দেশের সব বিমানবন্দরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (১১ নভেম্বর) এ-সংক্রান্ত একটি জরুরি চিঠি দেশের সব বিমানবন্দরে পাঠানো হয়েছে।
বেবিচক সূত্রে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে প্রতিটি টার্মিনালে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি মনিটরিং বৃদ্ধি,
যাত্রীদের তল্লাশি ও নিরাপত্তা চেকপোস্টে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
বেবিচক আরও জানিয়েছে, এই সতর্কতা পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলকে নিরাপদ রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে।
এক কর্মকর্তা বলেন, “যেকোনো পরিস্থিতির দ্রুত মোকাবিলা নিশ্চিত করতে বিমানবন্দরগুলোতে নজরদারি ও প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে।”
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

